Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
ঢাকাসহ ১৯ জেলার জন্য সতর্কবার্তা, ঝড়ের শঙ্কা
১৬ জেলায় বন্যার আভাস
শিরোনাম:

চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদের ইফতার বিতরণ

প্রকাশ: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৩ পিএম  (ভিজিটর : ১৮৩)

চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে অসহায় ও হত দরিদ্রদের (প্রায় তিনশত পরিবার) মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ অনুষ্ঠান  শনিবার (২১ ফেব্রুয়ারী) চৌধুরী পাড়া পশ্চিম জামে মসজিদ কমপ্লেক্স হলে প্রফেসর ইসহাক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উৎসাহমূলক বক্তব্য রাখেন, এম.এ. করিম চৌধুরী, এ.টি.এম মাসুদ চৌধুরী, মঞ্জুরুল আলম চৌধুরী, শেখ টিপু চৌধুরী, মাহাবুবুর রহমান চৌধুরী, কমিশনার মোজাম্মেল হক চৌধুরী, এম.এম, মোর্শেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন ফারুকী, জিন্নাত আলী চৌধুরী, নুরুল ইসলাম কমিশনার, ইঞ্জিনিয়ার এ.কে.এম. মাসুদ (শেকুল), এম, সেলিম চৌধুরী, নোমান সোহেল চৌধুরী, ওস্তাদ আবু সৈয়দ চৌধুরী, এডভোকেট রাশেদ হামিদ সাইমন চৌধুরী, আরিফুল করিম চৌধুরী, সাজ্জাদুল মোস্তফা চৌধুরী, জাহিদুর রহমান ও মহিউদ্দিন শাহজাহান প্রমুখ।

বক্তারা বলেন, “এমন জীবন তুমি করিবে গঠন, মরনে হাসিবে তুমি, কাদিবে ভূবন"সমাজে বিষসালী ও ধনী ব্যক্তিদের নিকট অসহায় মানুষ আর্থিক সহয়তা প্রত্যাশা করেন। বক্তারা আরও বলেন, জীবনের সার্থকতা যশখ্যাতি, ধন সম্পদ বা প্রাচুর্যের উপর নির্ভর করে না। মানুষের নিঃসার্থ ভালোবাসাই হলো জীবনের প্রকৃত সার্থকতা। তাই আমাদের উচিত সকল শ্রেণি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। তবেই জীবনে প্রকৃত সার্থকতা আসবে। ধন্য হবে মানব জীবন। সম্পদ শালী হলে, আমরা নিজেদের অতীত ভুলে যাই। অথচ আপনি যত বড়ই হউন না কেন, সেই সঙ্গে যদি মানবতা থাকে, তাহলে ইহ ও পর-জগতে সম্মান-মর্যাদা দুটুই বৃদ্ধি পাবে।”

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝