Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

গোয়ালন্দে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৫ পিএম  (ভিজিটর : ৩২)

রাজবাড়ীর গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলার বীর মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।

প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাত হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল ইসলামসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রমূখ।

শ্রদ্ধা নিবেদনের পর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, থানা ও নৌ পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।

দুপুরে উপজেলা মডেল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয় এবং সুবিধামতো সময়ে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝