জয়পুরহাটে উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে টানা সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ভোটগ্রহণ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
জয়পুরহাটে ২টি সংসদীয় আসনে এবার নির্বাচনে বিএনপি, জামাতে ইসলামী, বাসর স্বতন্ত্র প্রার্থী ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এবার জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হচ্ছে গণভোট।
সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় দেখা গেছে। পুরুষের পাশাপাশি নারীরা লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে অনেক ভোটার উচ্ছ্বাস প্রকাশ করছেন। এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা নির্বাচন কর্মকর্তারা মাহমুদ হাসান খবরের কাগজকে জানান, জয়পুরহাট জেলায় আইন-শৃঙ্খলা বাহিনীতে ২ প্লাটুন র্যাব, ১৩ প্লাটুন বিজিবি, ৬১৮ জন সেনাবাহিনীর সদস্য, ১ হাজার ২২ জন পুলিশ এবং মোট ৩ হাজার ৩১৫ জন আনসার সদস্য কাজ করছেন।
এ ছাড়াও প্রতি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মোট ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন।
জয়পুরহাট জেলার দুটি নির্বাচনি আসনে মোট ২৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ১০০টি এবং ১৫৫টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত ছিল।
এফপি/জেএস