রংপুর সদর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সামসুজ্জামান সামু বলেছেন, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এতে কোন সন্দেহ নেই। তাই আপনারা আগের ন্যায় ভূল করবেন না, বিএনপি মনোনীত প্রার্থীকে ভোট দিবেন। বিগত ৪০-৪২ বছর ধরে আপনারা জাতীয় পার্টিকে ভোট দিয়েছেন তারা কি করেছে। আপনাদের কোন উন্নয়ন করেছে কি? বরং আপনাদের বাসে করে অন্য জেলায় শ্রমিক হিসেবে গিয়ে কর্ম করে ক্ষেতে হচ্ছে। কেনো আমাদের অন্য জেলায় গিয়ে কাজ করে ক্ষেতে হবে।
আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে রংপুর সদর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সামসুজ্জামান সামুকে বিজয়ী করার লক্ষ্যে বুধবার (৪ ফেব্রুয়ারী) রাতে রংপুর মহানগরীর ২৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ওয়ার্ডের এরশাদ নগরে প্রায় ৪ শতাধিক মহিলা-পুরুষ নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ সব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আপনারা খোঁজ নিয়ে দেখেন দক্ষিনাঞ্চলের মানুষ বিএনপিকে জয় যুক্ত করার জন্য বসে আছে। কেনোনা সরকার যারা গঠন করে তাদেরকেই তারা ভোট প্রদান করে থাকে। এ জন্যই তারা এখন উন্নয়নশীলদের মধ্যে পরে গেছে। আপনারা দেখেন বাংলাদেশের ধনী ব্যাক্তিরা সব দক্ষিণাঞ্চলের লোক। প্রশাসনের বড় বড় স্থানে রয়েছে তারা। আমরা কি পাচ্ছি। বারবার একই ভূলের কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। তাই সামনে আর ভূল করা যাবে না।
সামসুজ্জামান সামু বলেন, বাংলাদেশের বৃহৎ দুটি দল আওয়ামীলীগ ও বিএনপি যদিও দুর্নীতির কারণে আওয়ামীলীগের কিছু নেতা পলাতক রয়েছে তারপরও তাদের নেতা কর্মীরা তো দেশেই আছে। যা হোক আপনারা দেখেন হাসিনার গোপালগঞ্জে কতো উন্নয়ন হয়েছে, খালেদা জিয়ার বগুড়ায় কতো উন্নয়ন হয়েছে কিন্তু এরশাদের রংপুরে কি উন্নয়ন হয়েছে। কেনো তিনি রংপুরের উন্নয়ন করতে পারলেননা।
তিনি আরো বলেন, এরশাদ সাহেব, রওশন এরশাদ, স্বাদ এরশাদ, জিএম কাদের সকলেই তো রংপুরের এমপি ছিলেন। তারা বিগত ৪০-৪২ বছরে রংপুরের জন্য কি করেছেন, যে অন্য জেলায় রংপুরের লোককে শ্রমিক হিসেবে যেতে হয়, ঢাকায় গিয়ে রিক্সা চালাতে হয়। কারণ তারা আপনাদের ভোট নিয়ে আওয়ামীলীগের কাছে বিক্রি করেছেন।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন। তিনি ক্ষমতায় যাওয়ার ৬ মাসের মধ্যে ৫০ লাখ মহিলাকে ফ্যামিলি কার্ড দিবেন, যারা পাবেন তারা মাসে মাসে ২হাজার ৫০০ করে টাকা পাবেন। পরে পর্যায় ক্রমে দেড় কোটি মহিলাদের মাঝে ফ্যামিলি কার্ড দেয়া হবে। আমরা ক্ষমতায় গেলে রংপুরে কর্মসংস্থান তৈরি করবো। রংপুরের লোককে বিদেশে পাঠাবো। এক লাখ লোককে বিদেশে পাঠালে বাংলাদেশের রেমিট্যান্স বাড়বে রংপুরের উন্নয়ন হবে। তাহলে রংপুরের লোককে অন্য জেলায় শ্রমিক হিসেবে যেতে হবেনা। তাই আর ভূল নয় রংপুরের উন্নয়ন করতে হলে বিএনপির থেকে এমপির কোন বিকল্প নাই। এবারের নির্বাচনে আমাকে ভোট দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে নিন।
উঠান বৈঠকে ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর নেতা ও সাবেক ওয়ার্ড সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, সহ সভাপতি মুহিববুর রশীদ, শহিদুল ইসলাম শহিদ, শাহজালাল, সাধারণ সম্পাদক মোখলেছার রহমান, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল ইসলাম, প্রচার সম্পাদক কছিম মিয়াসহ উপস্থিত নেতৃবৃন্দ।
বৈঠকের উন্মোক্ত আলোচনায় মহিলাদের বক্তব্য শোনা হয় ও সমাধানের লক্ষ্যে কাজের আশ্বাস প্রদান করা হয়।
এফপি/অ