Dhaka, Wednesday | 9 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 9 September 2026 | English
শিরোনাম:

জয়পুরহাট কারাগারে ৪৫ বন্দির ভোটদান সম্পন্ন

প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩১ পিএম  (ভিজিটর : ৭৩)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে জয়পুরহাট জেলা কারাগারের ৫২ জন বন্দি ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। এদের মধ্যে মঙ্গলবার (৪ফেরুয়ারী) পর্যন্ত ৪৫ জন বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করেছেন।

এদিন বিকেলে জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার তোফায়েল আহম্মেদ খাঁন বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে কারাগারের মোট ৫২ জন বন্দি অনলাইনে পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছিলেন। মঙ্গলবার ডাক বিভাগের মাধ্যমে ৪৮টি পোস্টাল ব্যালট কারাগারে এসে পৌঁছায়। এর মধ্যে ৪৫ জন বন্দি ইতোমধ্যে ভোট প্রদান করেছেন। বাকি ৩ জন ভোটারের মধ্যে ২ জন জামিনে মুক্তি পেয়েছেন এবং ১ জন অন্য কারাগারে বদলি হয়েছেন। ওই ৩ জনের ব্যালট পেপার বিধি মোতাবেক ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলার। এছাড়া অবশিষ্ট ৪টি ব্যালট এখনো প্রক্রিয়াধীন।

এদিকে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটের প্রতি সাধারণ ভোটার ও প্রবাসীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে।

জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, জয়পুরহাট জেলায় সর্বমোট ৭ হাজার ৪৭৪ জন ভোটার (দেশি ও প্রবাসী মিলিয়ে) পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫ হাজার ৯৭৩ জন পুরুষ এবং ১ হাজার ৫২৫ জন নারী ভোটার রয়েছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝