Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

রাজবাড়ীতে “মা ইলিশ সংরক্ষণ অভিযানে” ১০ জেলে আটক

প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২:৪৭ পিএম  (ভিজিটর : ৮২)

রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে যৌথ অভিযান পরিচালনা করে ১০ জন জেলেকে আটক করেছে নৌ পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও প্রশাসনের একটি যৌথ টিম।


মঙ্গলবার (১৪ অক্টোবর ) ভোর সাড়ে ৫ টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত পদ্মা নদীর কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন দৌলতদিয়া নৌ পুলিশ, বাংলাদেশ কোস্টগার্ড, উপজেলা মৎস্য কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।


অভিযান চলাকালে ১০ জন জেলেকে মা ইলিশ ধরার সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় প্রায় ২০ লাখ বর্গমিটার কারেন্ট জাল ও ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ৮ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৪ দিন করে কারাদণ্ড প্রদান করা হয় এবং ২ জনের বিরুদ্ধে নিয়মিত মৎস্য আইনে মামলা দায়ের করা হয়।


জব্দকৃত কারেন্ট জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝