Dhaka, Sunday | 24 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 24 May 2026 | English
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সমাপ্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি
আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা ৭ দিনের ঈদের ছুটি
শিরোনাম:

পদ্মা সেতুতে ঈদযাত্রায় যানজট নেই

প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ৬:৩৭ পিএম  (ভিজিটর : ৮)

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষের বাড়ি ফেরা শুরু হলেও এখন পর্যন্ত মাওয়া প্রান্তের পদ্মা সেতু এলাকায় কোনো যানজটের সৃষ্টি হয়নি।

স্বাভাবিক নিয়মেই চলাচল করছে যানবাহন। ঈদুল আজহার আর মাত্র তিন দিন বাকি থাকলেও মাওয়া প্রান্তে এখন পর্যন্ত যানবাহনের বড় ধরনের কোনো চাপ লক্ষ্য করা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল সোমবার সকাল থেকে যানবাহনের চাপ কিছুটা বাড়তে পারে।

পদ্মা সেতুর সাইট প্রকৌশলী আবু সাদের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার (২৩ মে) রাত ১২টা থেকে আজ ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ২৫ হাজার ৯৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে সেতুর দুই প্রান্ত মিলে মোট ৩ কোটি ৩৯ লাখ ৩৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৩ হাজার ২৭৯টি যানবাহন। এই প্রান্ত থেকে নগদ টোল আদায় হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা, ক্রেডিট টোল ৪০ হাজার ৬০০ টাকা এবং ইটিসিএস ট্যাগের মাধ্যমে আদায় হয়েছে ২ লাখ ১৮ হাজার ১৫০ টাকা।

অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হওয়া ১২ হাজার ৭২০টি যানবাহন থেকে নগদ ১ কোটি ৬৮ লাখ ৩১ হাজার৫৫০ টাকা, ক্রেডিট ৩৪ হাজার ৯৫০ টাকা এবং ইটিসিএস ট্যাগের মাধ্যমে ২ লাখ ২৭ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রটি আরও জানায়, ঈদকে কেন্দ্র করে প্রতিবছর মাওয়া এলাকায় যানবাহনের অতিরিক্ত চাপ দেখা দিলেও এবার এখনো তেমন পরিস্থিতি তৈরি হয়নি। ফলে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীরা স্বস্তিতে যাতায়াত করতে পারছেন।

হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু দিয়ে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ৬টি টিম কাজ করছে। এর মধ্যে ৪টি স্থানে চেকপোস্ট ও ২টি মোবাইল টিম সার্বক্ষণিক মনিটরিং করছে।

ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দময় করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝