Dhaka, Sunday | 24 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 24 May 2026 | English
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সমাপ্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি
আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা ৭ দিনের ঈদের ছুটি
শিরোনাম:

তেতলাবোতে বিদেশী মদ ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেফতার

প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ৫:৪৫ পিএম  (ভিজিটর : ৪৯)

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল বিদেশী মদ,  ১৫০ টি ইয়াবা টেবলেটসহ ৩ মাদককারবারিকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৩ মে) রাতে গোঁপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে এসব মাদকসহ কারবারি গ্রেফতার হয়।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, গোঁপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদের অবৈধ কার্যক্রম ও অবস্থানের তথ্য পেলে তাৎক্ষণিক তারাবো পৌর এলাকার তেতলাবোতে পুলিশের অভিযানের নির্দেশনা দেই। সেখানে থানা পুলিশের দায়িত্বরত এসআই (নিঃ) মোহাম্মদ রৌশন আলী, সাইফুল ইসলাম, ইসলাম উদ্দিন, নুর মোহাম্মদ সেলিম, শফিকুল ইসলামসহ আরও পুলিশ সদস্যরা তেতলাবোর নজরুল ইসলামের দোকানের সামনে ও  মাদককারবারিদের দেয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট  আস্তানায় অভিযান পরিচালনা করেন। তারা সফল অভিযানে মাদককারবারিদের মাদকসহ গ্রেফতার করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, তেতলাবোর বাসিন্দা মোস্তফার ছেলে সুলতান (৩০), গোলজার হোসেন ভুইয়ার ছেলে নয়ন মিয়া,সাইদুলের ছেলে রাজ রায়হান রাব্বি। আভিযানিক পুলিশ  তাদের হেফাজতে থাকা ১৫০ টি ইয়াবা ট্যাবলেট, ৪০ বোতল বিদেশী মদ, মাদকদ্রব্য বিক্রির নগদ ৪০ হাজার টাকাসহ গ্রেফতার করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝