Dhaka, Tuesday | 10 March 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 March 2026 | English
শাহজালালে ৩৬১ ফ্লাইট বাতিল
সপরিবারে ক্রিকেটারদের ঈদ উপহার দিবে বিসিবি
ভারত থেকে আমদানিকৃত ডিজেল আসছে আজ
আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

বাংলাদেশ থেকে চারদিনে ১৩১ ফ্লাইট বাতিল

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১০:২১ এএম আপডেট: ০৩.০৩.২০২৬ ১০:২৪ এএম  (ভিজিটর : ৩৮)

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বাংলাদেশ থেকে সোমবার (২ মার্চ) পর্যন্ত ১০৯টি এবং আজকের তালিকায় থাকা ২২টি সহ চারদিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩ টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং আজ ৩ মার্চের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে।

৩ মার্চের ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে কাতার এয়ারলাইন্সের চারটি,  এমিরেটস এয়ারলাইন্সের চারটি, গালফ এয়ারের চারটি, ফ্লাই দুবাইয়ের চারটি, কুয়েত এয়ারের দুটি, জাজির এয়ারলাইন্সের চারটি।

বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝