মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণে শেরপুরের নালিতাবাড়ীতে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে।
সোমবার (২ মার্চ) সকালে উপজেলার সেঁজুতি অঙ্গনে ওই কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন সেঁজুতি বিদ্যানিকেতনের প্রিন্সিপাল মুনীরুজ্জামান। ওইসময় শিক্ষক ও শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে শিক্ষার্থীরা স্লোগানে মুখরিত করে তোলে পুরো প্রাঙ্গণ।
অনুষ্ঠানে প্রিন্সিপাল মুনীরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী, শিক্ষক শান্তি সাহা, মনি গাঙ্গুলি, শঙ্করী পাঠক, অমিত চক্রবর্তী প্রমুখ।
এফপি/জেএস